ঢাকাবৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অনুমোদন ছাড়া ‘দই’ তৈরি, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

rising sylhet
rising sylhet
অক্টোবর ৫, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- মৌলভীবাজারের কুলাউড়ায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বাজারজাত করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ অক্টোবর) বিকেলে পৌর শহরে অবস্থিত একটি রেস্টুরেন্ট এবং একটি বিশুদ্ধ পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর শহরের উত্তর বাজারস্থ আল মদিনা রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজ বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই তৈরি করে বাজারজাত করায় ২০ হাজার টাকা ও সান ড্রিংকিং ওয়াটার নামীয় একটি ড্রিংকিং ওয়াটার অনুমোদন না নিয়ে বিএসটিআইয়ের ভুয়া লগো ব্যবহার করে পানি বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

এ ছাড়া পেট্রোল পাম্প ও বিভিন্ন দোকানে ওজন যন্ত্র পরীক্ষা করে সতর্ক করা হয়। অভিযানকালে তার সাথে ছিলেন বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমন সাহাসহ থানা পুলিশের একটি দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।