ঢাকাশুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আজ রাজধানীতে বিএনপির কোথায় কখন কি কর্মসূচি

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ, সমাবেশ ও পদযাত্রা করবে বিএনপি। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘মহিলা সমাবেশ’-এর আয়োজন করবে জাতীয়তাবাদী মহিলা দল।

এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ও মহিলা দলের সিনিয়র নেতারা। সভাপতিত্ব করবেন মহিলা দল সভানেত্রী আফরোজা আব্বাস। সঞ্চালনা করবেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

এ ছাড়া ‘এক দফা’ দাবিতে যুগপৎ আন্দোলন কর্মসূচি হিসেবে শেখ হাসিনাসহ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে বিকেল সাড়ে ৩টায় বিজয় নগর পানির ট্যাংক সংলগ্ন মাঠে ১২ দলীয় জোটের গণ-সমাবেশ।

এতে সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও লিয়াজোঁ কমিটি প্রধান নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি থাকবেন বিএনপি ভাইস-চেয়ারম্যান ও লিয়াজোঁ কমিটির সদস্য আব্দুল আউয়াল মিন্টু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।