ঢাকাশনিবার , ৭ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আন্তঃনগর বি র তি হী ন ট্রেনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

rising sylhet
rising sylhet
অক্টোবর ৭, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ‘আন্তঃনগর বিরতিহীন ট্রেন’ ও বিভিন্ন সেবা দ্রুত চালুর দাবীতে দেশব্যাপী মানববন্ধনের অংশ হিসেবে “সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড শ্রীমঙ্গল উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব, মৌলভীবাজার ওয়াকার্স পার্টির জেলার নেতা সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ, শ্রীমঙ্গল উপজেলা শাখার আব্দুল কাইয়ুম, মো. কাওছার ইকবাল, রাজনৈতিক নেতা নাজমুল হাসান বাবুল, আনিসুল ইসলাম আশারাফী, বিকাশ দাশ বাপ্পন, আদিবাসী নেতা শ্যামল দেব বর্মা, শিমুল তরফদার প্রমুখ।

মানববন্ধনকারীদের দাবীসমূহের মধ্যে রয়েছে ঢাকা-সিলেট এবং সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে পরিষদের দাবীকৃত এবং সরকারের নীতিগত সিদ্ধান্ত ২টি আন্তঃনগর বিরতিহীন ট্রেন দ্রুত সময়ে চালুকরণ। আখাউড়া-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে মন্ত্রী পরিষদ কর্তৃক অনুমোদিত ব্রডগেজের কাজ দ্রুত বাস্তবায়ন।

ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে সিলেট বিভাগের বাহিরে আন্তঃনগর ট্রেনগুলোর স্টফেজ বন্ধ করে উক্ত এলাকার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুকরণ। ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে আন্তঃনগর ট্রেনগুলোকে আরামদায়ক ও নিরাপদ ভ্রমনের জন্য টিকেট বিহীন যাত্রীদের চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করণ। পারাবত এক্সপ্রেসের পুরাতন জরাজীর্ণ কোচগুলোর পরিবর্তে নতুন কোরিয়ান কোচগুলো প্রতিস্থাপন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।