ঢাকাশনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইদ্রিস মার্কেট ব্যবসায়ী সমিতির শোকসভা ও দোয়া মাহফিল

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

ads

সড়ক দূর্ঘটনায় নিহত ১নং জালালাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইদ্রিস মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী এবং ইশহাক ট্রাভেলস এর স্বত্ত্বাধিকারী ওবায়দুল হক ইশহাক এর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বাদ যোহর মার্কেট প্রাঙ্গণে জিন্দাবাজারস্থ ইদ্রিস মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে নিহত ওবায়দুল হক ইশহাক এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ইদ্রিস মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদের পরিচালনায় শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, আটাব সিলেট জোনের সাবেক চেয়ারম্যান ও আব্দুল জব্বার জলিল ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল, আটাব সিলেট জোনের চেয়ারম্যান জিয়াউর রহমান খান রেজওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ইসি সদস্য দেওয়ান রোশু চৌধুরী, তাজুল ইসলাম, আব্দুস সালাম সুহেল, মো: তাজ উদ্দিন খাঁন প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।