
রাইজিংসিলেট- ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, শেখ হাসিনার সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। এ সরকারের সময়েই ছাতক-দোয়ারাবাজারের রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও বিদ্যুৎ খাতের ব্যাপক উন্নয়ন হয়েছে।
শেখ হাসিনার সরকারের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে বিএনপি-জামাত জোট উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমানে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসাতে হবে। তিনি ধারন বাজার সিএনজি চালিত অটোরিকশা শাখার নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন শ্রমিকদের সার্বিক উন্নয়নে শেখ হাসিনার সরকার আন্তরিক। তিনি বলেন শ্রমিকদের কল্যানে তাঁর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
শনিবার বিকালে (সুনামগঞ্জ জেলা) সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ধারন বাজার উপশাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি এসব কথা বলেন।
শ্রমিক ইউনিয়ন ধারন বাজার আঞ্চলিক শাখার সাবেক সভাপতি মোঃ শাহেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সুহেল আহমদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া,ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ,উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ,গোবিন্দগঞ্জ- সৈদেরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী,দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক।
বক্তব্য রাখেন উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শামসুর রহমান,সাধারণ সম্পাদক হাজি মযনা মিয়া,গোবিন্দগন্জ- সৈদেরগাও ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ছমরু মিয়া,ছাতক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,সুনামগন্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মটুক মিয়া, সাংগঠনিক সম্পাদক নানু মিয়া, প্রচার সম্পাদক ওয়াতির আলী, অর্থ সম্পাদক রাসেল আহমদ, সদস্য শামসুল ইসলাম সামু, আব্দুল খালিক, বাংলা বাজার শাখার সাবেক সভাপতি আবুল কালাম, জিয়াপুরের সভাপতি আলী নুর, ধারন বাজার শাখার নব-নির্বাচিত সভাপতি মিজুল মিয়া, সহ সভাপতি সুহেল আহমদ, সহ সাধারণ সম্পাদক রবিন্দ্র তালুকদার, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, প্রচার সম্পাদক ছাদিক মিয়া, কোষাধ্যক্ষ আলা উদ্দিন, সদস্য হায়দর আলী, আল আমিন, নির্বাচন পরিচালনা কমিটির সহকারী প্রধান কয়েছ মিয়া, সদস্য জহিনুর মিয়া, জসিম উদ্দিন, রুবেল আহমদ প্রমূখ। মুহিবুর রহমান মানিক এমপি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের আসবাবপত্র ক্রয়ের জন্য এক লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন।