ঢাকাMonday , 5 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় দেলোয়ার

rising sylhet
rising sylhet
October 5, 2026 6:27 pm
Link Copied!

ads

গোয়াইনঘাট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় সাবেক ছাত্রদল নেতা ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের নামও উঠে এসেছে।

দলীয় নেতাকর্মীদের একাংশের দাবি, ছাত্ররাজনীতি থেকে শুরু করে দলের বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক কর্মকাণ্ডে দেলোয়ার হোসেন দীর্ঘদিন সক্রিয় ছিলেন। বিশেষ করে রাজনৈতিক প্রতিকূলতার সময়েও মাঠের কর্মসূচিতে অংশগ্রহণ এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার কারণে তৃণমূলে তার একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

নেতাকর্মীদের ভাষ্য, আন্দোলন-সংগ্রামের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি দলের কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন দেলোয়ার হোসেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাকে উপজেলা যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে আগ্রহী তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের একটি অংশ।

এ বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, দলের কঠিন সময়ে পদ-পদবির কথা চিন্তা না করে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও দলের প্রতি আনুগত্য বজায় রেখে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চাই।

ads

তিনি আরও বলেন, গোয়াইনঘাটের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও শক্তিশালী করাই তার লক্ষ্য। দল যে সিদ্ধান্ত নেবে, সেটিই চূড়ান্ত। কোনো দায়িত্ব পেলে তা দলের স্বার্থে নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়তা, ত্যাগ এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততা-নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে এসব বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এ কারণে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদ নিয়ে আলোচনায় দেলোয়ার হোসেনের নামও গুরুত্ব পাচ্ছে।

তবে গোয়াইনঘাট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে কে দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভর করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।