ঢাকাMonday , 28 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এআইয়ের অপব্যবহারে ভয়াবহ ঝুঁকির আ শ ঙ্কা বিল গেটসের

rising sylhet
rising sylhet
September 28, 2026 1:05 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত অগ্রগতি যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি এর অপব্যবহার নিয়ে উদ্বেগও বাড়ছে। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস সতর্ক করেছেন, অত্যাধুনিক এআই প্রযুক্তি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গেটস এআইয়ের ঝুঁকি মোকাবিলায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে প্রযুক্তিবিদদের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, শক্তিশালী এআই ব্যবস্থার ওপর কার্যকর নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা থাকা প্রয়োজন।

এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি ও গবেষণা প্রতিষ্ঠানও আলোচনা করছে। যুক্তরাজ্যের অ্যালান টিউরিং ইনস্টিটিউটের এক প্রতিবেদনে ভবিষ্যতে মানুষের গুরুত্বপূর্ণ জ্ঞানগত সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে—এমন অত্যন্ত উন্নত এআই ব্যবস্থা তৈরির সম্ভাবনা নিয়ে সতর্ক করা হয়েছে।

পেস বোলার খুঁজতে আবারও শুরু হতে যাচ্ছে ‘রবি বোলার হান্ট-সিলেট হবে যেদিন

ads

বিশেষজ্ঞদের আশঙ্কা, উন্নত এআই যদি এমন কৌশল তৈরি করতে সক্ষম হয় যা মানুষের পক্ষে যথাযথভাবে মূল্যায়ন বা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে, তাহলে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। রাসায়নিক ও জীববৈজ্ঞানিক হুমকি, তথ্যের অপব্যবহার এবং গণতান্ত্রিক ব্যবস্থায় বিভ্রান্তি তৈরির মতো বিষয়ও আলোচনায় এসেছে।

এদিকে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই উন্নত এআই প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে তৃতীয় পক্ষের মূল্যায়ন, অভিন্ন নিরাপত্তা মানদণ্ড এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন।

সিলেটের বিশ্বনাথে দফায় দফায় মাইকিং করে সংগঠিত দু’পক্ষের সং ঘ র্ষে ৩০ জন আ হ ত

এআই প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে এর নিরাপদ ব্যবহার নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে। প্রযুক্তির সুফল ধরে রাখার পাশাপাশি সম্ভাব্য অপব্যবহার ঠেকাতে নীতিমালা, নজরদারি ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।