ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

একই পরিবারের ৫ জনসহ ছয় আরব নাগরিক নিহত

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ads

ইসরায়েলের উত্তরাঞ্চলে বুধবার (২৭ সেপ্টেম্বর) নাজারেথের উত্তর-পশ্চিমে বাসমত তাবুন শহরে প্রকাশ্য দিবালোকে একই পরিবারের তিন পুরুষ ও দুই নারীকে গুলি করে হত্যা করা হয়। দেশটির আরব সংখ্যালঘুদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

এর আগে বুধবারে মুখোশধারী বন্দুকধারীরা অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলের আরেক আরব নাগরিককে হত্যা করে। নিহত ব্যক্তি নিকটবর্তী উপকূলীয় শহর হাইফাতে কাজ করতে যাচ্ছিলেন। খবর আল-জাজিরার।

হাইফার পাশের শহর আল-হালিসায় বুধবার প্রথম হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনার পর কর্তৃপক্ষ সব স্কুল বন্ধ করে দেয় এবং শিক্ষার্থীদের একদিন বাড়ি থেকে পড়াশোনা করতে বলে।

ইসরায়েলে আরব জনগোষ্ঠীর নির্বাচিত প্রতিনিধিরা সরকার ও পুলিশের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আরব সম্প্রদায়কে অবহেলা করার এবং অপরাধীদের দায়মুক্তি দেওয়ার অভিযোগ করেছেন। ইসরায়েলের আরব জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বলছে যে তাদের শহর ও আশেপাশের এলাকায় ইচ্ছাকৃত ভাবে পুলিশি ঠল কমানো হয়েছে। ফলে অপরাধী ও মাদক ব্যবসায়ীরা এসব জায়গায় অবাদে বিচরণ করছে। তবে ইসরায়েল পুলিশের মুখপাত্র এলি লেভি ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, পুলিশ হিসেবে আমরা খুনিদের ধরতে সবকিছু করব।

পুলিশ জানিয়েছে, তারা তদন্ত করে দেখছে যে দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা।

উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ইসরায়েলে ১৮০ জনেরও বেশি আরব নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিগত সাত বছরের মধ্যে এটি সর্বোচ্চ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।