ঢাকাSaturday , 19 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এক ছাত্রীকে ধ র্ষ ণে র অ ভি যোগ উঠেছে তার আপন চাচার বিরুদ্ধে

rising sylhet
rising sylhet
September 19, 2026 6:33 pm
Link Copied!

ads

বিয়ানীবাজারে পঞ্চম শ্রেণির পড়ুয়া ১১ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন চাচার বিরুদ্ধে। ঘটনার প্রায় এক মাস পর শিশুটির মা বাদী হয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থানায় মামলা করেছেন। অভিযুক্ত হাছান আহমদ (৪০) বিয়ানীবাজারের কুড়ারবাজার ইউনিয়নের খশির নয়াবাড়ি এলাকার মৃত আপ্তাব আলীর ছেলে।

 

 

 

 

তিনি পেশায় প্রাইভেট কার চালক।মামলার বিবরণে জানা যায়, গত ৮ (শনিবার) আগস্ট ঘটনার দিন বিকেলে ভুক্তভোগীর মা আসরের নামাজ আদায় করছিলেন। অভিযুক্ত হাছান এ সময় ভুক্তভোগী স্কুল ছাত্রীকে শয়নকক্ষে ডেকে নিয়ে হাত ও মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

ads

 

 

একই পরিবারের বিষয় হওয়া এবং চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় মামলা করতে বিলম্ব হয়েছে বলে জানান ভুক্তভোগীর মা।‎এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম জানান, ঘটনার প্রায় এক মাস পর ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন। মামলার একমাত্র আসামি পলাতক রয়েছেন।

 

 

 

তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।