ঢাকাWednesday , 25 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এসআরবি-৯ সদস্যরা ৩ ব্যক্তিকে আ ট ক করেছে

rising sylhet
rising sylhet
November 25, 2026 5:20 pm
Link Copied!

ads

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি-৯ সদস্যরা ৩ ব্যক্তিকে মাদকের বড় চালানসহ আটক করেছে।বুধবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে এসআরবির গণমাধ্যম শাখা বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায় মঙ্গলবার রাত হবিগঞ্জের চুনারুঘাট থানার চাকলাপুঞ্জি চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

 

 

আটকৃতরা হলেন, চুনারুঘাট থানার জোয়ালভাঙ্গা এলাকার মৃত নিপেন মুন্ডার ছেলে অজয় মুন্ডা (২১), মনু কর্মকারের ছেলে সূর্য কর্মকার (২৯) ও মৌলভীবাজারের জুড়ী থানার রত্না চা বাগান এলাকার শিশু রায়ের ছেলে স্বপন রায় (২০)।এসময় তাদের হেফাজত থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ads

 

 

 

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দাযের করে জব্দকৃত আলামতসহ সবাইকে চুনারুঘাট থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি গণমাধ্যম কর্মকর্তা ও অতিরক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।