ঢাকাTuesday , 15 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহ্যবাহী সংস্কৃতি ‘দৌড়ের নৌকা বাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠি

rising sylhet
rising sylhet
September 15, 2026 8:14 pm
Link Copied!

ads

 আব্দুল করিমের গানের ছন্দে, ঢোল, করতাল ও বৈঠার তালে গ্রামীণ বাংলার অন্যতম ঐতিহ্যবাহী সংস্কৃতি ‘দৌড়ের নৌকা বাইচ’ প্রতিযোগিতা সুনামগঞ্জের শাল্লায় অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে বাহাড়া ইউনিয়নের ভাটগাঁও গ্রাম কর্তৃক আয়োজিত স্থানীয় নদীতে অনুষ্ঠিত হয় এই নৌকা বাইচ প্রতিযোগিতা।

 

 

 

 

 

এতে অংশ নেয় সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার মোট ৭টি দৌড়ের নৌকা।গ্রাম বাংলার এই সংস্কৃতির নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন এলাকা থেকে ছোট, মাঝারি ও বড় নৌকা নিয়ে সব বয়সী আগত সহস্রাধিক মানুষ নদীর দুই পাড়ে জমায়েত হয়। উৎসুক মানুষের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। তীব্র প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয় বর্ণাঢ্য এই নৌকা বাইচ প্রতিযোগিতা।

 

 

 

 

 

নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরীর সহধর্মিণী মোছা: পারভীন আক্তার।এই প্রতিযোগিতায় হবিগঞ্জের কালাই মিয়ার নৌকা ১ম পুরস্কার হিসেবে একটি আকর্ষণীয় স্বর্ণের ধান ছড়া গ্রহন করেন এবং সুনামগঞ্জের শাল্লার মাতাব আলীর নৌকা স্বপ্নের তরী ২য় পুরস্কার হিসেবে একটি রূপার শাপলা গ্রহণ করেন।

ads

 

 

 

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, বিএনপির নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।এসময় মোছা: পারভিন আক্তার বলেন, নৌকা বাইচ গ্রামীণ বাংলার একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি। আমার জীবনের এই প্রথম নৌকা বাইচ প্রতিযোগিতা দেখেছি। আপনাদের এমপি নাছির চৌধুরী আমাকে উনার পক্ষ থেকে এই আয়োজনে অংশ নেওয়ার জন্য পাঠিয়েছেন এবং উনি সবার প্রতি শুভকামনা জানিয়েছেন।

 

 

 

 

আপনাদের এলাকার উন্নয়নের স্বার্থে এমপি মহোদয় সর্বদা তৎপর রয়েছেন। আপনাদের যেকোন প্রয়োজনে আমরা আপানদের পাশে থাকব৷ প্রতি বছর এমন আয়োজন সাধারণ মানুষের মাঝে সম্প্রীতি ও আনন্দ দেয়, এই সংস্কৃতিকে আপনারা ধরে রাখবেন। পাশাপাশি এই নৌকা বাইচ সুন্দর সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হওয়ায় আয়োজককারী ও বিজয়ী সহ সবাইকে অভিনন্দন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।