ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কারাগার থেকে মুক্তি পেলেন হেফাজতের সাবেক নেতা- মুফতি নূর হোসাইন নূরানী

rising sylhet
rising sylhet
অক্টোবর ৮, ২০২৩ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- দীর্ঘদিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক নেতা মুফতি নূর হোসাইন নূরানী। রোববার (৮ অক্টোবর) গাজীপুরের কাশিপুর হাই সিকিইরটি কেন্দ্রীয় কারাগারে থেকে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।

মুফতি নূর হোসাইন নূরানীর জামাতা হাসান মাহমুদ জানান, ‘প্রায় তিন বছর কারাভোগের পর রোববার পৌনে ৩টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন তার শ্বশুর।’  মুফতি নূর হোসাইন নূরানী জানান, ‘তার বিরুদ্ধে ১৫টি মামলা হয়েছে। একে একে সবগুলো মামলায় জামিনের পর রোববার কারাগার থেকে মুক্তি পেয়েছেন।’

জানা গেছে, হেফাজত ইসলামের আন্দোলনে ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় মুফতি নূর হোসাইন নূরানীকে গ্রেপ্তার করা হয়। ২০২১ সালের ২২ এপ্রিল রাত ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীরহাট এলাকার একটি মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। ওই সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সদস্য ও খতমে নবুয়ত আন্দোলনের প্রধান ছিলেন মুফতি নূর হোসাইন নূরানী।

ভাঙচুর ও অগ্নিসংযোগে নূর হোসাইন নূরানীর সম্পৃক্ততার অভিযোগে গোয়েন্দা শাখার পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৩ সালের শাপলা চত্বর তাণ্ডবের ঘটনাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।