ঢাকামঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কাল (২৭ সেপ্টেম্বর) সিলেট আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মন

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- কাল বুধবার (২৭ সেপ্টেম্বর) সিলেট আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সিলেট সফরে তিনি সিলেট জেলা স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতাসহ একাধিক অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

জানা গেছে, শিক্ষামন্ত্রী দীপু মনি বুধবার সকাল সাড়ে ৭টায় হবিগঞ্জ থেকে সড়ক পথে সিলেট রওয়ানা হবেন। সাড়ে নয়টায় সার্কিট হাউসে এসে পৌঁছার কথা রয়েছে তাঁর। এরপর সকাল ১০টায় নগরের সিলেট জেলা স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। দুপুর ১২টায় নগরের বালুচরে আমানউল্লাহ কনভেনশন সেন্টারে আঞ্চলিক স্কিলম প্রতিযোগিতা ২০২৩ (সিলেট অঞ্চল) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেল ৪টা ১০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।