ঢাকাশনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ অভিমুখে ময়মনসিংহ বিভাগীয় রোডমার্চ করবে বিএনপি

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ads

কিশোরগঞ্জ অভিমুখে ময়মনসিংহ বিভাগীয় রোডমার্চ করবে বিএনপি।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে রোববার (১ অক্টোবর) এই রোডমার্চে প্রশাসনের সহযোগিতা ও নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে রোডমার্চের সমন্বয়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সংবাদ সম্মেলনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আগামীকাল সকাল সাড়ে নয়টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বগারবাজারে গণসমাবেশের মধ্যদিয়ে শুরু হবে এই রোডমার্চ। সেখান থেকে রোডমার্চের গাড়িবহর ময়মনসিংহের ব্রিজ মোড় হয়ে গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলা হয়ে কিশোরগঞ্জ যাবে। এই রোডমার্চটি পথসভা ও কয়েকটি জনসমাবেশ করবে।

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে এই বিএনপি নেতা বলেন, বিএনপির শান্তিপূর্ণ রোডমার্চ সফল করতে আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছি। সেইসঙ্গে আমার তাদের কাছে নিরাপত্তাও দাবি করছি। আশা করছি তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ১৪৪ কিলোমিটার দীর্ঘ এই রোডমার্চ করবে ময়মনসিংহ বিভাগীয় বিএনপি। এতে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জ বিএনপির নেতাকর্মীরা অংশ নেবেন।

এ সময় বিগত এক মাসে ময়মনসিংহ জেলায় ২৬২ জন নেতাকর্মীকে মিথ্যা ও গায়েবী মামলায় গ্রেপ্তার করা হয়েছে দাবি করে প্রিন্স আরও বলেন, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী অগণতান্ত্রিক সরকারের নির্দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালিয়ে এই আন্দোলনকে বন্ধ করতে চায়। এ কারণে তারা নিয়মিত সাড়াশি অভিযান চালাচ্ছে। একের পর এক মিথ্যা মামলা দায়ের করে নেতাকর্মীদের গণগ্রেপ্তার করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, আকতারুল আলম ফারুক, অধ্যাপক শেখ আমদাজ আলী, অ্যাডভোকেট এম.এ হান্নান খান, একেএম মাহবুবুল আলম, শামীম আজাদ, বিএনপি নেতা ইয়াসের খান চৌধুরী।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

জানা যায়, বিএনপির পূর্বঘোষিত এই রোডমার্চের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, মো. নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।