ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জের পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পুর্ণ

rising sylhet
rising sylhet
অক্টোবর ৮, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- কোম্পানীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড  কলেজের ২০২৩-২৪ ইংরেজি শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ অক্টোবর) কলেজের আইসিটি ভবনে সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মালিকের সভাপতিত্বে এক অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। কলেজ শাখার প্রভাষক আক্তার হোসেন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ শামীম। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গভর্নিং বডির সদস্য আব্দুল জলিল, আফজল হোসেন বতুল্লাহ, পিটিএ কমিটির সভাপতি মোহাম্মদ মদরিছ আলী, প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফয়জুল করিম, কলেজ শাখার শাহানুর বেগম, মাকসুদা বেগম, কামাল হোসেন, আবুল আলা রুশদী, সুহেল রানা, আবু নাসের মোহাম্মদ খসরু, বরকত উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক আমিনুর রহমান জসিম, শফিকুল ইসলাম,  কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, অফিস সহায়ক রহিম উদ্দিন প্রমুখ।

বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, এ প্রতিষ্ঠানে শিক্ষালাভ করে তোমরা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা পালন করবে। তোমাদের কাছে এই প্রত্যাশা আমাদের। শিক্ষাঙ্গন জ্ঞানের ভাণ্ডার, আর তোমরা হলে জ্ঞানপিপাসু। এ শিক্ষা সাগর থেকে জ্ঞান আহরণ করে তোমরা সুশিক্ষায় শিক্ষিত হবে। সে শিক্ষার আলোকে তোমরা নিজেদের জীবন পরিচালনা করে দেশ ও জাতির উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত উপস্থিতি ছিলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।