ঢাকাThursday , 19 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস

rising sylhet
rising sylhet
November 19, 2026 5:16 pm
Link Copied!

ads

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তাঁরা প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের পিটার ড্যানিস পোগোস, লায়লা নিকোলাস পোগোস, স্যামুয়েল বেনজামিন পোগোস, ক্যাপ ফাউন্ডেশনের সিইও আব্দুল নূর হুমায়ুন, পেটরন পলি ইসলাম, নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সিইও মো. আজিজুর রহমান প্রমুখ।

এ সময় অতিথিরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে ক্যাপ ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

ads

এ সময় ক্যাপ ফাউন্ডেশনের সিইও আব্দুল নূর হুমায়ুন বলেন, ক্যাপ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে একটি মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের কল্যাণে আরও বিস্তৃত পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, নিকোলাস পোগোস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাদের এই পরিদর্শন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও উৎসাহব্যঞ্জক। তাঁদের উপস্থিতি এবং সহযোগিতা আমাদের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করতে অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে মানবকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছি। তাঁরা দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ-এর বিভিন্ন কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অগ্রযাত্রায় শুভকামনা জানান। পরিদর্শনকালে ক্যাপ ফাউন্ডেশনের কর্মকর্তারা অতিথিদের প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।