ঢাকামঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার কিছু হলে এর সমস্ত দায় দায়িত্ব সরকার নিতে হবে-ফখরুল

rising sylhet
rising sylhet
অক্টোবর ৩, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

ads

খালেদা জিয়ার কিছু হলে এর সমস্ত দায় দায়িত্ব সরকার নিতে হবে বলে জানিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লিখিত বক্তব্যে ফখরুল বলেন, সরকারের আইনমন্ত্রী ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার দোহাই দিয়ে বলছেন, বিদেশে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য অনুমতি দেওয়ার সুযোগ আইনে নাই। যদিও সিনিয়র আইনজীবীরা ইতোমধ্যেই বলেছেন সরকার চাইলে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আইনে কোনো বাধা নেই।

খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এক বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, যে ভাষায় তিনি গতকাল কথা বলেছেন, এর নিন্দা জানানোর ভাষা নেই। প্রধানমন্ত্রীর কথায় প্রমাণ হয়, দেশে তিনি যা চান, তাই হয়।

তিনি আরও বলেন, ওয়ান-ইলেভেন সরকারের সময়ে জরুরি আইনের মধ্যেও শেখ হাসিনা একজন ওয়ারেন্টের আসামি হয়েও বিদেশে চিকিৎসা নিয়েছিলেন। এখন তারা খালেদা জিয়ার বিষয়ে আইনের ভুল ব্যাখ্যা করছে।

আইনের দোহাই দিয়ে বিদেশে চিকিৎসা নেওয়া থেকে তাকে বঞ্চিত করার সুযোগ নেই। তাকে বিদেশে চিকিৎসা নিতে যেতে না দেওয়া হলে পরিণতি ভালো হবে না।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

খালেদা জিয়াকে জেলে রেখে বা অসুস্থ রেখে কোনো শর্তে বিএনপি আগামী নির্বাচনে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, পরিষ্কার কথা, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। শর্ত বা আপসের প্রশ্নই আসে না।

তিনি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে কারাগারের পরিবর্তে বাড়িতে থেকে চিকিৎসার জন্য নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় ২০২০ সালের মার্চ মাসে। এরপর থেকে তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বেশ কয়েকবার তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসককে নিবিড় পর্যবেক্ষণে থেকে চিকিৎসা নিতে হয়েছে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুটি মামলায় সরকার উদ্দেশ্যপ্রণোদিত রায় দিয়ে কারাগারে আটক রাখে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দীর্ঘদিন পরিত্যক্ত নির্জন কারাগারে স্যাঁতসেঁতে ভবনে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন বেগম জিয়া। অসুস্থ বেগম জিয়াকে এক পর্যায়ে দলীয় চাপে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।