ঢাকাশুক্রবার , ৬ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গরু চুরির অভিযোগে গাছে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ

rising sylhet
rising sylhet
অক্টোবর ৬, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

ads

বাঞ্ছারামপুরে গরু চুরির অভিযোগে গাছে বেঁধে পিটিয়ে মুমিন (৪০) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মুমিন ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরে আলম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ভোরে ফরদাবাদের ধনু মিয়ার বাড়িতে গরু চুরি করতে যায় মুমিন। গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় একটি গরু ডেকে উঠলে ধনু মিয়া টের পেয়ে চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন এসে মুমিনকে আটকে গণপিটুনি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছে বাঁধা অবস্থায় মুমিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত মুমিনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। স্থানীয়রা তাকে মুমিন চোরা বলে ডাকতো। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শুক্রবার (০৬ অক্টোবর) সকালে উপজেলার ফরদাবাদ গ্রামের একটি গাছে বাঁধা অবস্থায় মুমিনকে উদ্ধার করে পুলিশ। বিকেলে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।