ঢাকাবুধবার , ৪ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসকদের বিরুদ্ধে মামলা, ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চাইলেন এ আর রহমান

rising sylhet
rising sylhet
অক্টোবর ৪, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী এ আর রহমান। সম্প্রতি চেন্নাইয়ে অনুষ্ঠিত একটি কনসার্টে বিশৃঙ্খলা নিয়ে শ্রোতাদের রোষানলে পড়েছিলেন তিনি। সেই বিতর্ক কাটিয়ে উঠার আগেই নতুন বিতর্কে জড়ালেন। মোটা অংকের পারিশ্রমিক নেয়ার পরও এ গায়ক অনুষ্ঠানে হাজির হননি বলে অভিযোগ তুলেছে চেন্নাইয়ের এক চিকিৎসক সংগঠন।

সংগঠনের দাবি, অনুষ্ঠানে পারফর্মের জন্য ২৯ লাখ টাকা অগ্রিম দেয়া হয়েছিল। টাকা নেয়ার পরও অনুষ্ঠান করেননি এ আর রহমান। এমনকি পরবর্তীতে সেই টাকা ফেরতও দেননি তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর ওই সংগঠনের অভিযোগ সরাসরি অস্বীকার করেছে গায়কের টিম। একই সঙ্গে গায়কও অস্বীকার করেছেন। বরং পাল্টা ওই সংগঠনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকা দাবি করেছেন বলিউড গায়ক। গত ১০ সেপ্টেম্বর চেন্নাইয়ের শহরতলী ইস্ট কোস্ট রোডের আদিত্যরাম প্যালেস সিটিতে সন্ধ্যায় আয়োজিত একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল। সেখানে পারফর্মের কথা ছিল এ আর রহমানের। অস্কারজয়ী গায়কের লাইভ অনুষ্ঠান কথা বলে হাজির হয়েছিলেন হাজার হাজার শ্রোতা। কেউ কেউ বিকেল ৪টা থেকেই হাজির হতে থাকেন। কিন্তু তারপরও সিট পাননি অনেকে।

অনুষ্ঠানে অনেক বিশৃঙ্খলারও সৃষ্টি হয়েছিল, সে ঘটনার ভিডিও সোশ্যালে এখন ভাইরাল। কেউ কেউ ক্ষোভে টিকিটও ছিঁড়ে ফেলেন। একই সঙ্গে শো নিয়ে দুর্নীতির অভিযোগও উঠে। কেউ কেউ গায়কের দিকে আঙুল তুলে বলেন, আপনার নিজের শহরের লাইভ কনসার্টেই এই অব্যবস্থা? রহমান এ ব্যাপারে বলেন, এদিন মানুষের সুনামি নেমে এসেছিল। গায়ক হিসেবে ভালো শো উপহার পাওয়া আমার কর্তব্য। ভেবেছিলাম উদ্যোক্তরা সবদিকে খেয়াল রাখবেন। শুধু প্রার্থনা করেছিলাম, যেন বৃষ্টি না হয়। পরে অব্যবস্থার কথা জানতে পেরে খারাপ লেগেছে। সুরক্ষার দিকেও নজর রাখা উচিত ছিল। সেখানে অনেক নারী ও বাচ্চাও ছিল। তারপরও আমি সরাসরি কারও দিকে আঙুল তুলছি না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।