ঢাকারবিবার , ১ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চোর চক্রের তিন সদস্য গ্রেফতার- চোরাই অটোরিকশা উদ্ধার

rising sylhet
rising sylhet
অক্টোবর ১, ২০২৩ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- চোরাই সিএনজিচালিত অটোরিকশা উদ্ধারের পাশাপাশি চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে বালাগঞ্জ থানা পুলিশ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বালাগঞ্জ থেকে চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতারের পর তাদের দেয়া তথ্যানুযায়ী হবিগঞ্জের হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান চালিয়ে অপরজনকে গ্রেফতারের পাশাপাশি চোরাই অটোরিকশাও উদ্ধার করা হয়েছে। প্রথমে বালাগঞ্জের কলেজ বাজার থেকে ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়নের বিত্তনিয়া গ্রামের বসাই মিয়ার ছেলে মিছলু মিয়া (২৩) ও ৪নং পশ্চিম গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ হরিশ্যাম গ্রামের নিয়াজ আলীর ছেলে আব্দুর রহিমকে একটি অটোরিকশা চুরির মামলায় সন্দেহভাজন হিসাবে আটক করা হয়।

পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী হবিগঞ্জের নবীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে অপর সন্দেহভাজন নবীগঞ্জ উপজেলার পূর্ব বাকৈর গ্রামের ছোটো বাকৈর গ্রামের মন্তাজ উল্লাহর ছেলে সিহাব উদ্দিনকে (৩৫) গ্রেফতার করে বালাগঞ্জ থানা পুলিশ। তার হেফাজত থেকে চোরাইকৃত সিএনজিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।