ঢাকাThursday , 24 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছবির অন্তরঙ্গ দৃশ্য অনুমতি ছাড়াই ফাঁস

rising sylhet
rising sylhet
September 24, 2026 7:10 pm
Link Copied!

ads

অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা একসময় পর্দার বাইরেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের জন্য। একটি ছবির অন্তরঙ্গ দৃশ্য অনুমতি ছাড়াই ফাঁস হয়ে যাওয়ার পর টানা চার দিন বাড়ি থেকে বের হতে পারেননি অভিনেত্রী। শুধু অস্বস্তি নয়, নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন তিনি।সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’এ অভিনয় করেছেন রাধিকা।

 

 

 

 

সিরিজটির অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে কথা বলতে গিয়ে পুরনো সেই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী।রাধিকার দাবি, ফাঁস হওয়া ভিডিও ক্লিপটি ধীরে ধীরে তার ব্যক্তিগত পরিসরেও পৌঁছে যায়। এমনকি অচেনা কেউ তার বাড়ির সামনে হাজির হতে পারেন এমন আশঙ্কাও তৈরি হয়েছিল তার মনে।অভিনেত্রী জানান, তার রূপটান শিল্পীর গাড়িচালকও ওই ক্লিপ দেখছিলেন। এমনকি ভিডিওটি তার বাড়ির নিরাপত্তারক্ষীর কাছেও পৌঁছে যায়। সেই সময় একাই একটি ফ্ল্যাটে থাকতেন রাধিকা। ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ে।

ads

 

 

 

 

পরিস্থিতি সামাল দিতে নিজের টিমের সদস্যদের সঙ্গেও বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলতে হয়েছিল তাকে। গাড়িচালক ও স্পটবয়কে ডেকে রাধিকা জানান, ওই দৃশ্য দেখার পরও তারা যদি তার সঙ্গে স্বচ্ছন্দভাবে কাজ করতে পারেন এবং তাকে নিরাপত্তা দিতে পারেন, তবেই যেন তারা কাজ চালিয়ে যান। দুজনেই তাকে পাশে থাকার আশ্বাস দেন।

 

 

 

 

রাধিকার কথায়, আমি খুব ভয় পেয়েছিলাম। অন্তরঙ্গ দৃশ্যের ক্ষেত্রে অভিনেতার সম্মতি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যামেরার সামনে কোনও দৃশ্যে সম্মতি দেওয়া এবং সেই দৃশ্য অনুমতি ছাড়া ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি সামলানো দুটি সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা।অভিনেত্রীর এই অভিজ্ঞতা ফের সামনে আনল অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে শিল্পীর সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার গুরুত্বের বিষয়টি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।