ঢাকাMonday , 5 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদলের সদস্য সচিব বাপনের বিরুদ্ধে এক তরুণীকে অ প হ র ণের অ ভি যো গ

rising sylhet
rising sylhet
October 5, 2026 4:52 pm
Link Copied!

ads

 শাল্লা উপজেলার ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপনের (২৮) বিরুদ্ধে এক তরুণীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তরুণীর (২০) বাবা তোফাজ্জুল হক বাপনের বিরুদ্ধে অপহরণের দায়ে শাল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

 

 

এই তরুণী উপজেলা সংলগ্ন ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের হিন্দু ধর্মাবলম্বী এক কৃষকের মেয়ে।অভিযুক্ত ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপন উপজেলার ৩নং বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের বীরন মিয়ার ছেলে।রবিবার (০৪ অক্টোবর) দুপুরে তরুণীর বাবা শাল্লা থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে উল্লেখ করেন, তোফাজ্জুল হক বাপন তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। বর্তমানে তার মেয়ের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না।

 

 

 

 

এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহেল জানান, এ সংক্রান্তে মামলা রেকর্ড হয়েছে। আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।এবিষয়ে অভিযুক্ত ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপনের মোবাইলে একাধিকবার ফোন দিলে নাম্বার বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায় নি।এব্যাপারে শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না বলেন, তোফাজ্জুল হক বাপনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের জন্য একবছর আগেই মৌখিকভাবে সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল।

ads

 

 

 

 

এখন আবার তার বিরুদ্ধে এক মেয়েকে অপহরণের জন্য থানায় লিখিত অভিযোগ হয়েছে। এই ঘটনা জানার পরপরই বাপনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে আমাদের জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে অবগত করেছি।সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম বলেন, কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে খোঁজখবর নিয়ে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।এবিষয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো: তারেক মিয়া বলেন, শাল্লা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপন দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় না থাকায় মৌখিকভাবে আগেই তাকে বহিষ্কার করা হয়েছিল।

 

 

 

শুনেছি তার বিরুদ্ধে থানায় এক মেয়েকে অপহরণের লিখিত অভিযোগ করা হয়েছে। যেহেতু আমাদের সংগঠনের তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যাচাই-বাছাই করে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।