ঢাকাবুধবার , ৪ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইকারীকে ধরতে গিয়ে গাড়িচাপায় আ.লীগ নেতা নিহত

rising sylhet
rising sylhet
অক্টোবর ৪, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- রাজধানীর শেরেবাংলা নগর থানার আসাদগেট এলাকায় ছিনতাইকারীকে ধাওয়া দিতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেল তাজুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতার। তিনি মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য। আজ বুধবার তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রুবাইয়াত জামান এ তথ্য জানান।

পুলিশ-স্থানীয় সূত্রে জানা গেছে, তাজুল ইসলামসহ কয়েকজন মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গাড়িতে করে মানিকগঞ্জের উদ্দ্যেশে রওনা দেন। গাড়িটি আাসাদগেটে আড়ংয়ের সামনে সিগন্যালে থামলে, গ্লাস খোলা থাকায় ছিনতাইকারী মোবাইল ছোঁ মেরে নিয়ে যান। তখন ছিনাতাইকারীকে ধরতে গাড়ি থেকে নেমে পিছু নেন তাজুল, মালেক ও গাড়িচালক ঝন্টু।

ছিনতাইকারীরা মোবাইল নিয়ে রাস্তা পার হয়ে গেলে তাজুলও তাকে ধাওয়া করেন। তখন রাস্তায় চলাচলকারী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তাজুল। পরে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এডিসি রুবাইয়াত জামান বলেন, ‘এ বিষয় আমরা তদন্ত করছি। এ ঘটনায় পৃথক মামলা হবে। মোহাম্মদপুর থানায় ছিনতাই ও শেরেবাংলা নগর থানায় সড়ক আইনে মামলা হবে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।