ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

‘জওয়ান’ বাংলাদেশেও আয়ের ইতিহাস গড়ল

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

ads

বিশ্বব্যাপী বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমাটি মুক্তি পায় গত ৭ সেপ্টেম্বর।মুক্তির পর থেকেই বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে ।

অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি এই ক’দিনেই আয় ছুঁয়েছে হাজার কোটির ওপরে। বাংলাদেশেও আয়ের নজির গড়ল সিনেমাটি।

বিষয়টি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন ভারতের দক্ষিণী সিনেমার বাণিজ্য বিশ্লেষক রমেশ বালাও। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক্সে তিনি জানান, প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ১ মিলিয়ন ডলারের রেকর্ড করতে যাচ্ছে শাহরুখের এই সিনেমা।

ভারতের সংবাদমাধ্যম বিজনেস টাইমস জানিয়েছে, ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ৬৭৩.৭৫ কোটি রুপি। আর গ্লোবাল বক্স অফিসে মাত্র ১৯ দিনে আয় ১০০০ কোটি ছাড়িয়ে। যেখানে এই অঙ্ক ছুঁতে ‘পাঠান’র সময় লেগেছিল ২৭ দিন।

ইতোমধ্যেই দেশ থেকে এটি ব্যবসা করে নিয়েছে প্রায় ১ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১১ কোটি ৩ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা। ফলে ঢাকায় মুক্তি পাওয়া এটিই একমাত্র বলিউড ব্লকবাস্টার, যা এই অংক ছুঁয়েছে।

‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। এতে আরও রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ। ক্যামিও চরিত্রে আছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।