ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জনগণ ভোট দিলে ক্ষমতায় আসবে আওয়ামী লীগ- নইলে নয়

rising sylhet
rising sylhet
অক্টোবর ৮, ২০২৩ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- জনগণ ভোট দিলে ক্ষমতায় আসবে আওয়ামী লীগ, নইলে আসবে না বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৮ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিসিএস কর্মকর্তাদের ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ এবং ৫টি প্রকল্পের আওতায় বাস্তবায়িত উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় প্রধানমন্ত্রী দেশের বর্তমান প্রেক্ষপটে তুলে ধরে বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করেছি বলেই দেশ আজ অনেক এগিয়ে গেছে। রপ্তানির নতুন বাজার খুঁজে বের করার তাগিদ দিয়ে সরকারপ্রধান জানান, রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই।

প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জেনারেল জিয়াউর রহমান। জাতির পিতাকে হত্যার পর সবচেয়ে বেশি যে লাভবান হয়েছিলেন তিনি মিলিটারি ডিকটেটর জিয়াউর রহমান। তিনি আমার ছোট বোনের পাসপোর্টও রিনিউ করতে দেননি। এমনকি ১৯৮০ সালে লন্ডনে যখন জাতির পিতার হত্যার বিচারের দাবিতে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটির সদস্যরা এদেশে আসতে চেয়েছিলেন তাদের আসতে দেয়া হয়নি। জিয়াউর রহমান তাদের ভিসা দেননি।

জাতির পিতা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন উল্লেখ করে সরকারপ্রধান আরও বলেন, তাকে হত্যার পর ওইসব যুদ্ধাপরাধীদের মুক্ত করে দেয়া হয়। এদেশে যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জেনারেল জিয়া। যুদ্ধাপরাধীদের ভোটের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জেনারেল জিয়া।

প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশকে আত্মমর্যাদাশীল করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিল সেই সময়ের সরকার। কিন্তু ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে দেশকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।