ঢাকাসোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জোরপূর্বক তুলে নিয়ে দীর্ঘক্ষণ জঙ্গলের পাশে শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণের চেষ্টা

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ads

ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে ১৫ বছর বয়সী বাকপ্রতিবন্ধি এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রামে। গত সোমবার ওই কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত লম্পট আশিক আলীকে এখনও গ্রেপ্তার করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামের বাকপ্রতিবন্ধি এক কিশোরী এলাকার রাস্তার পাশে কচুর লতা তুলছিলো। এসময় খাইরগাঁও গ্রামের মৃত মাফিজ আলীর ছেলে আশিক আলী (৪৫) ওই কিশোকে জোরপূর্বক তুলে নিয়ে দীর্ঘক্ষণ জঙ্গলের পাশে শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে ওই কিশোরী চিৎকার-চেচামেচি করে নিজ বাড়ীতে এসে পরিবারের লোকজনকে ইশারা-ইঙ্গিতে ঘটনা জানায়। থানায় এসে এই বিষয়টি জানানোর পর রোববার রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনায় জড়িত লম্পটকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। এসময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে আশিক দ্রুত নিজ এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যায়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বাকপ্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় মামলা রজু হয়েছে। আসামী আশিক আলীকে গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।