ঢাকাবৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস

rising sylhet
rising sylhet
অক্টোবর ৫, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

ads

কানাইঘাট(সিলেট) প্রতিনিধিঃআজ বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের বলা হয় জাতি গঠনের গারিগর। একজন মানুষের জীবনে মা-বাবার পরেই জীবন গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে তার শিক্ষক।

শিক্ষকদেরকে স্মরণ করা এবং তাঁদেরকে সম্মান জানানোর জন্য ইউনেস্কো কর্তৃক ১৯৯৪ সাল থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখে বিশ্বব্যাপী উদযাপন করা হয় বিশ্ব শিক্ষক দিবস।বাংলাদেশেও সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে পালিত হয় দিবসটি।

এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে র‍্যালি, আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। এবছরের শিক্ষক দিবসের প্রতিপাদ্য, ‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে এদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষকদের প্রতি শিক্ষার্থীসহ সবার শ্রদ্ধাবোধ ও সম্মান বৃদ্ধির উদ্দেশ্যে।আজ ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক এম.এ আব্দুস সালাম সাহেবের সভাপতিত্বে অনুষ্টানটি পরিচালিত হয়।উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রাক্তন শিক্ষক এবং ইকরা বিদ্যানিকেতন এর বর্তমান প্রধান শিক্ষক ও উপর ঝিংগাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব, মাস্টার মো: ফারুক আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন, সরকারি শিক্ষক বাবু-শুদাংস রায়, ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সিনিয়র শিক্ষক জনাব: জালাল উদ্দীন সাহেব, উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব দেলোয়ার হোসেন, উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব: আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক আবু-তাহির, সুবির চন্দ্র প্রামানিক, মাওলানাঃ জয়নুল ইসলাম, সহকারী শিক্ষিকা জনাবা: মোছা: খালেদা খাতুন, মোছা: রুকিয়া আক্তার লোবনা সহ এসময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।