ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ডাঃ স্বপ্নীল’র ঈদে মিল্লাদুন্নবী ও প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

ads

পবিত্র রবিউল আওয়াল মাস ঈদে মিলাদুনবী উপলক্ষে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন স্বরন করে সিলেটের শাহজালাল (রঃ)মাজারে শিরনী বিতরণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি শাহজালাল (রঃ) মাজারে শিরনী বিতরণের ব্যবস্থা করেন।

ডাঃ মামুন আল মাহতাব বলেন,তিনি বলেন,
আজকের এই দিনে বিশ্ব নবি হযরত মুহাম্মদ মোস্তফা স. এর আগমনে ধন্য হয়েছিল পৃথিবী, দূর হয়েছিল অন্ধকার, মানুষ খোঁজে পেয়েছিল মুক্তি, স্বস্তি, শান্তি। আবার এদিবসেই প্রিয় নবীজির ওফাত হয়। অগণিত ভক্তকূল ও অনুসারী তথা মুসলিম উম্মাহকে শোঁকের সাগরে ভাসিয়ে, কাঁদিয়ে বিদায় নেন তিনি।

তিনি বলেন, হযরত মুহাম্মদ স. ছিলেন রাহমাতাল্লিল আলামীন ও খাতামান্নাবিয়্যিন। তিনি বিশ্বনবি, সর্বশ্রেষ্ঠ নবি, সর্বশেষ নবি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাঁর গোটা জীবন ছিল এক মহান মিশনকে কেন্দ্র করে। সে মিশন ছিল দ্বীন প্রতিষ্ঠার মিশন।

নবীজির দেখানো ও শেখানো সঠিক পথে চলতে আল্লাহ যেনো সবাইকে তৌফিক দান করেন সে বিষয়ে সকলের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।

তাছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা সহিত নেকহায়াত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।