
ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ করছে।সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পুরান ঢাকার ধোলাইখালে এ সমাবেশে শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। সমাবেশে অংশ নিয়ে নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সমাবেশের সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনা করছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
এর আগে দুপুর থেকেই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। সমাবেশকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর অবস্থায় সৃষ্টি না হয় সেজন্য আশেপাশের বিভিন্ন সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
উপস্থিত আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।