
তারেক বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে,শিক্ষা উপমন্ত্রী।
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলেন মন্তব্য করেছেন,শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে ফেনীর ছাগলনাইয়ায় ১৪ দলের জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তার সন্তান (তারেক রহমান) বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে।আমরা পশ্চিমা শক্তিকে পরোয়া করি না। আমরা এগুলোকে ভয় পাই না, পাত্তা দিই না।
রোববার (১ অক্টোবর) বিকেলে উপজেলার শহীদ মিনার চত্বরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাসদ সভাপতি রেজাউর রশীদ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান।
এতে সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার।