
রাইজিংসিলেট- ‘গ্রাম হবে শহর’ এ প্রকল্পের আওতায় জলাভূমি ও পর্যটন খাতে বিশেষ সুযোগ সুবিধা উন্নয়নে তাহিরপুর উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকালে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো: আক্তারুজ্জামান।
সভার শুরুতেই অধিদপ্তর থেকে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধিদপ্তরের আইটি বিশেষজ্ঞ আব্দুল আহাদ, তাহিরপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, বাংলাদেশ আওয়ামী লীগ উপ কমিটির সাবেক সহ সম্পাদক শাখাওয়াত হোসেন মোহন, তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, সমবায় কর্মকর্তা আশিষ আচার্য, উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সহকারি শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান,সাংবাদিক আবুল কাশেম প্রমুখ।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, হাওর ও জলাভূমি উন্নয়নে মাছ উৎপাদনের জন্য খনন কাজ করা, হাওর এলাকায় বেশি বেশি গাছ রোপন সহ তাহিরপুরের পর্যটন স্পটগুলোকে আকর্ষণীয় করে তোলার জন্য বিশেষ সুযোগ সুবিধা গ্রহনের জন্য আলোচনা করা হয়।