ঢাকারবিবার , ১ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কের রাজধানী আঙ্কারায় আত্মঘাতী বোমা হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত

rising sylhet
rising sylhet
অক্টোবর ১, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

ads

তুরস্কের রাজধানী আঙ্কারায় আত্মঘাতী বোমা হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। দুই হামলাকারীর একজন ওই বিস্ফোরণে নিহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, দুই জন সন্ত্রাসী একটি গাড়িতে মন্ত্রণালয় ভবনের ফটকের সামনে আসেন এবং তাদের একজন আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিন। অন্যজনও হামলা চালাতে গেলে পুলিশ তাকে প্রতিহত করে। খবর টিআরটি।আজ রোববার তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় খবরটি নিশ্চিত করেছে।

তিনি জানান, স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে এই হামলা চালানো হয়। রাজধানীর ক্যানকায়া জেলার প্রধান শহরের কেন্দ্র কিজিলেতে মন্ত্রণালয় ভবনের কাছে বিস্ফোরণের পর গুলির শব্দ শোনার পর, পুলিশ বাহিনী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।

আঙ্কারার প্রধান পাবলিক প্রসিকিউটরের অফিস এরই মধ্যে সন্ত্রাসী এই হামলার তদন্ত শুরু করেছে। তুর্কি সংসদ ভবনের একটি গেট বন্ধ করে দেয়া হয়েছে তাছাড়া কাছের আতাতুর্ক বুলভার্ড গাড়ি চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। । তিন মাস বিরতির পর রোববার বিকেলে ন্যাশনাল অ্যাসেম্বলি বসার কথা রয়েছে যেখানে প্রেসিডেন্ট এরদোয়ান যোগ দেওয়ার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।