ঢাকাশনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ কারবারি আ ট ক 

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের পৃথক অভিযানে ৩৬ বস্তা ভারতীয় চিনিসহ আব্দুর রহমান (৫৫) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া গ্রামের রুছমত আলীর পুত্র।

পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে ছাতক জোনের এএসপি (সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক ও দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসানের নেতৃত্বে এসআই আবুল বাশার ও এনামুল হক মিঠু সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের জালাল উদ্দীনর বাড়িতে অভিযান চলিয়ে ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেন। এসময় চোরাকারবারি জালাল উদ্দিন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। অপরদিকে একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বাংলাবাজার পিয়াজপট্টির একটি  দোকানে ১২ বস্তা ভারতীয় চিনিসহ আব্দুর রহমানকে আটক করে পুলিশ। উদ্ধারকৃত ৩৬ বস্তা (১৭৫০ কেজি) চিনির বর্তমান বাজারমূল্য ১ লক্ষ ৭৭ হাজার ৫শ’ টাকা।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, আটককৃত চোরাকারবারি  আব্দুর রহমান ও পলাতক আসামী জালাল উদ্দীন পরস্পর যোগসাজসে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রি করতে নিজেদের কাছে রাখায় তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।