ঢাকাবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নগরীর কয়েকটি এলাকায় শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৮, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ads

জরুরি মেরামত কাজের জন্য সিলেট নগরীর কয়েকটি এলাকায় শনিবার সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ১১ কেভি উপশহর, স্প্রিং টাওয়ার ফিডার, বোরহান উদ্দিন, মুক্তিরচক ও ধোপাদিঘীরপাড় ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে কাজ সম্পন্ন হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু এবং সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

ফিডারগুলোর আওতাধীন উপশহর ব্লক-এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, এবিসি পয়েন্ট, তেররতন, সৈয়দানীবাগ, সাদারপাড়া, পুলিশ কমিশনার আফিস, মেন্দিবাগ, নোয়াগাঁও সাদিপুর, বোরহানউদ্দীন রোড, কুশিঘাট, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, উপশহর রোড, সোবহানীঘাট বিশ্বরোড, ডুবলি হাওর, সবজিবাজার, ফুলতলী মাদ্রাসা, হাফিজ কমপ্লেক্স, নাইওরপুল পয়েন্ট, ওসমানী শিশু পার্ক, ধোপাদিঘীরপাড় ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।