ঢাকাSunday , 20 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজ হওয়ার দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

rising sylhet
rising sylhet
September 20, 2026 4:37 pm
Link Copied!

ads

জগন্নাথপুর উপজেলায় নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দুই দিন পর মাহি আহমদ (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় শিবগঞ্জ বাজারের খাশিয়াপাড়া খেয়াঘাট নামক এলাকায় ইটাখলা নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তারা মরদেহটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

 

 

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পাইলগাঁও ইউনিয়নের ইটাখলা নদীতে এ ঘটনাটি ঘটেছে।স্থানীয় বাসিন্দারা জানায়, শুক্রবার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুক চালক আক্তার মিয়ার ছেলে মাহি আহমদ স্থানীয় ইটাখলা নদীর পানিতে ডুবে যায়।

ads

 

 

 

 

খবর পেয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

 

নিখোঁজের দুই দিন পর আজ সকালে নদীর পানিতে শিশুটির মরদেহ ভেসে ওঠে।জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।