ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পর্যটন কেন্দ্রে প্রেমিকাকে গ ণ ধ র্ষ ণের ঘটনায় আরোও ৫ গ্রেপ্তার

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের পর্যটন স্পট বারেক টিলায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার আলোচিত মামলার ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেমম্ভর) মধ্যরাতে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে তাহিরপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নের ডলুরা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে হৃদয় (২৩) ও মেয়ে আখি আক্তার প্রিয়া (১৯), একই গ্রামের রমজান আলীর ছেলে আব্দুল আজিজ (২৪), একই ইউনিয়নের মথুরকান্দি গ্রামের একলাস মিয়ার ছেলে সামওয়েল আহমদ ইশা (২০) এবং হৃদয় (২২)। এর আগে গত মঙ্গলবার রাতে ঘটনার পর পর শামীম আহমেদ (২৬) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, ‘ধর্ষণের শিকার’ কিশোরীর বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। সে বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবেড় গ্রামের তার এক বান্ধবীর বাড়িতে যাওয়া-আসা করতো। একপর্যায়ে বান্ধবীর ভাইয়ের বন্ধু হৃদয় আহমদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত সোমবার মেয়েটি বান্ধবীর বাড়িতে গেলে হৃদয় আহমদ তাকে বেড়ানোর কথা বলে তাহিরপুর উপজেলার পর্যটন স্পট বারেক টিলায় নিয়ে যায়। এ সময় তাদের সঙ্গে হৃদয়ের আরও দুই বন্ধু পর্যটন এলাকা দেখতে যায়। ফেরার সময় টিলার নির্জন স্থানে নিয়ে তিনজন মিলে ওই কিশোরীকে গণধর্ষণ করে। পরে রাতে মোটরসাইকেলে করে তাকে সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর এলাকায় ফেলে রেখে যায় ধর্ষণকারীরা। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. নাজিম উদ্দিন বলেন, পর্যটন সম্পট বারেক টিলায় গণধর্ষন ঘটনার মামলার আরো ৫ আসামীকে বিভিন্ন স্থান থেকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত আসামীদের সুনামগঞ্জ কোর্ট হাজেতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।