ঢাকাসোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পার্লারে সেজে তারপর ছিনতাই করতেন

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- রাজধানীর মিরপুরে তালিকাভুক্ত শীর্ষ নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর সেকশনের ওয়াসা ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছিনতাইকারীর নাম মুক্তা বেগম (৪০)। পুলিশ জানায়, মুক্তা মার্কেটে গিয়ে আগে থেকে কোনো মেয়েকে টার্গেট করেন। টার্গেট ওই মেয়ের সঙ্গে তিনি ঝগড়া বাধান। এরপর সুযোগ বুঝে মোবাইল ও টাকা হাতিয়ে পালিয়ে যান। সন্দেহ এড়াতে তিনি অভিনব এক কৌশল গ্রহণ করেন। প্রতিবার ছিনতাইয়ে বের হওয়ার আগে বিউটি পার্লার থেকে সেজে আসেন। তার সাজ এবং বেশভূষা দেখে উচ্চবিত্ত মহিলা মনে হওয়ায় কেউ তাকে সন্দেহ করেন না। এই সুযোগ কাজে লাগিয়ে নিয়মিত ছিনতাই করছেন মুক্তা।

প্রথমে মুক্তা তার মায়ের কাছ থেকে চুরি শেখেন। মায়ের সঙ্গে টুকটাক চুরি করতেন। কিন্তু মা অসুস্থ হওয়ায় নিজেই দল গড়েন। পরে তিনি একজনকে সঙ্গে নিয়ে পুরো ঢাকা শহরেই ছিনতাই শুরু করেন।

রোববারও একই কায়দায় শাওন আফরোজ নামের এক নারীর মোবাইল ও ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু ওই নারীর চিৎকারে আশেপাশের লোকজন মুক্তাকে আটক করেন। পরে ৯৯৯-এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, গ্রেপ্তার মুক্তা তালিকাভুক্ত শীর্ষ নারী ছিনতাইকারী। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। এর আগে তাকে সাতবার গ্রেপ্তার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।