ঢাকাসোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বক্স অফিসে রেকর্ড গড়ে শীর্ষ স্থানটি দখল করে নিলো

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

ads

শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’বলিউডের বক্স অফিসে রেকর্ড গড়ে শীর্ষ স্থানটি দখল করে নিলো। মুক্তির মাত্র ১৭ দিনেই ভারতে এর কালেকশন ছাড়িয়েছে ৫৪৬ কোটি রুপি।

মুক্তির পর থেকেই বিভিন্ন রেকর্ড গড়ে চলেছে ‘জওয়ান’। যেমন- সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন (৭৫ কোটি রুপি), সর্বোচ্চ এক দিনের কালেকশন (৮০ কোটি রুপি) ও সর্বোচ্চ ওপেনিং উইক (৩৮৯ কোটি রুপি)। শুধু তাই নয়, এটি এখন সবচেয়ে দ্রুত সময়ে যথাক্রমে ১০০, ২০০, ৩০০, ৪০০ ও ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করা হিন্দি সিনেমা।

এর আগে সর্বোচ্চ কালেকশনের রেকর্ডটি ছিল শাহরুখ খানের আরেক সিনেমা ‘পাঠান’র দখলে। চলতি বছরের শুরুর দিকে মুক্তি পাওয়া এই সিনেমা ভারতে ৫৪৩ কোটি রুপি কালেকশন করেছিল। সেই অংককে মাত্র ১৭ দিনেই টপকে গেলো অ্যাটলি কুমার নির্মিত সিনেমাটি।

এদিকে, বিশ্বব্যাপী কালেকশনেও নতুন নজির তৈরি করেছে ‘জওয়ান’। কম সময়ে ৪০ মিলিয়ন ডলার কালেকশন করেছে এটি। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত নাগাদ সিনেমাটির বৈশ্বিক কালেকশন দাঁড়ায় ৯৮৯ কোটি রুপিতে। অর্থাৎ রোববারই (২৪ সেপ্টেম্বর) এটি হাজার কোটির সদস্য হয়ে যাচ্ছে।

‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। আরও অভিনয় করেছেন বিজয় সেথুপতি, প্রিয়ামনি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার প্রমুখ। এছাড়াও অতিথি চরিত্রে হাজির হয়েছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।