ঢাকাশুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বলবো, বলবো… আজকে না! তামিম-পাপনের ১২মিনিট আর ১২ সেকেন্ড

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- মূলত তামিম ইকবালকে দলে না রাখার কারণ হিসেবে নির্বাচকরা তার চোটের কথা বলেছেন। তবে এই ওপেনার দিয়েছেন ভিন্ন ব্যাখা। তার দাবি, পরিকল্পনা করেই দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। এই ওপেনার কারো নাম সামনে না আনলেও তার অভিযোগ টিম ম্যানেজমেন্টের শীর্ষ এক কর্মকর্তার দিকে। ধারণা করা হচ্ছে, এই কর্মকর্তা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ভিডিও বার্তায় দেওয়া তামিমের বক্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল পাপনের কাছে। বিসিবি সভাপতির এক বাক্যের উত্তর, ‘বলবো, বলবো…আজকে না।’

ঘটনার শুরু দিন চারেক আগে। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে শেষে হালকা চোট অনুভব করেছিলেন তামিম। বিষয়টি টিম ম্যানেজমেন্টকে জানান তিনি। সেই ঘটনার প্রেক্ষিতে বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকে একজন ফোন করে ভিন্ন এক প্রস্তাব দেন তামিমকে।

বুধবার লাইভে এসে সেই বিষয়টি পরিষ্কার করেছেন তামিম। তিনি বলেন, ‘বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করে আমাকে বললেন, ‘তুমি বিশ্বকাপে যাবা, কিন্তু তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। একটা কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না।’ আমি বলেছি, এখনো ১২/১৩ দিন সময় আছে। এই সময়ের মধ্যে তো আমি ভালো অবস্থায় থাকব। তাহলে কী কারণে খেলব না? তখন তিনি বললেন, ‘আচ্ছা, তুমি যদি খেলো তাহলে আমরা পরিকল্পনা করছি, তুমি নিচের দিকে খেলবা।’

‘স্বাভাবিকভাবে বুঝতে হবে আমি কোন মানসিকতা থেকে এসেছি। আমাকে যদি হুট করে এ ধরনের কথা বলা হয়। আমার পক্ষে নেওয়া আসলে সম্ভব নয়। আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাট করেছি। আমি জীবনে কোনোদিন তিন-চারে ব্যাটিং করিনি। আমি যদি তিন-চারে ব্যাট করতাম তাহলে মানিয়ে নেওয়ার মতো ছিল। আমার এরকম কোনো অভিজ্ঞতা নেই।’-যোগ করেন তামিম।
টিম ম্যানেজমেন্টের এমন প্রস্তাব ভালোভাবে নেননি তামিম। তিনি বলেন, ‘আমি এটা ভালোভাবে নিইনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি এটা পছন্দ করিনি। আমি মনে করেছি আমাকে জোর করে করে বাধা দেওয়া হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।