ঢাকামঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু স্বাভাবিক ছিল না: বনি কাপুর

rising sylhet
rising sylhet
অক্টোবর ৩, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

ads

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের জুমেরা হোটেলে বাথটাবে ডুবে মৃত্যু হয় বলিউড অভিনেত্রী শ্রীদেবী।
সেসময় তার মৃত্যু ঘিরে অনেক রহস্য সামনে আসে। শ্রীদেবীর দুবাই সফরের সময় তার সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর। অনেকের ধারণা ছিল, বনি কাপুরের সঙ্গে তার সেসময় বনিবনা হচ্ছিল না। মৃত্যু নিয়ে রহস্য বেড়েই চলছিল।

দুবাইয়ের পুলিশ জানায়, প্রাথমিক ফরেনসিক প্রতিবেদনে শ্রীদেবীর মদ্যপানের আলামত উঠে এসেছে।

তার মৃত্যু নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে ছিল কোনো চক্রান্ত। অভিনেত্রীর মৃত্যুর পাঁচ বছর পর নতুন তথ্য দিলেন শ্রীদেবীর স্বামী নির্মাতা বনি কাপুর।

বনি কাপুর বলেন, নিজেকে স্লিম রাখার পাগলামি ভর করেছিল তার মাথায়। সে সব সময় চাইত নিজেকে সুন্দর দেখাতে আর নিজেকে শেপে রাখতে। আর তাই অনেক সময় নিজেকে সে ক্ষুধার্ত রাখত। অনেক সময় ডায়েট করত। এমনকি লবন পর্যন্ত খেত না। আমার সঙ্গে যখন বিয়ে হয়েছিল, তখন থেকে দেখেছি যে তার ব্ল্যাকআউটের সমস্যা আছে। চিকিৎসক জানিয়েছিলেন, তার নিম্ন রক্তচাপের সমস্যা আছে। আর তাই চিকিৎসক তাকে লবন খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। চিকিৎসক বলেছিলেন সালাদের ওপর লবন ছিটিয়ে খেতে। কিন্তু সে কারও কথা কানে তুলত না।

বনি জানিয়েছেন যে তিনি শত চেষ্টা করেও শ্রীদেবীকে এই পাগলামির হাত থেকে বাঁচাতে পারেননি। তিনি এ প্রসঙ্গে বলেছেন, আমি অনেকবার চেষ্টা করেছি তাকে বোঝানোর। কিন্তু কোনো লাভ হয়নি। ’

তিনি সাক্ষাৎকারে আরও একটি নতুন তথ্য দেন। তিনি বলেছেন, শ্রীদেবীর অন্ত্যেষ্টিক্রিয়ার সময় তার সহ-অভিনেতা নাগার্জুন এসেছিলেন। তখন তিনি একটি ঘটনা আমার সঙ্গে শেয়ার করেছিলেন। নাগার্জুন বলেছিলেন যে তার সঙ্গে একটি সিনেমা করাকালীন সময়ে শ্রী ডায়েটে ছিল। আর তখন শ্রী বাথরুমে পড়ে গিয়েছিল, আর তার দাত ভেঙে গিয়েছিল বলে নাগার্জুন আমায় জানিয়েছিলেন। তার নিয়তিতে হয়তো এটাই লেখা ছিল। সে কখনো এটা গুরুত্বের সঙ্গে নেয়নি। আর কখনো সে ভাবেনি যে এর পরিণাম এতটা ভয়ংকর হতে পারে।

১৯৬৯ সালে শিশুশিল্পী হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ান শ্রীদেবী। তামিল সিনেমা তুনাইভান তার প্রথম চলচ্চিত্র। নায়িকা হিসেবে বলিউডে শ্রীদেবীর প্রথম সিনেমা ষোলা সাওয়ান। এটি মুক্তি পায় ১৯৭৯ সালে।

১৯৯৬ সালে চলচ্চিত্র নির্মাতা বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। তাদের সংসারে দুই সন্তান, জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। জাহ্নবীকে ইতিমধ্যেই বলিউডের বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।