ঢাকাSaturday , 19 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাড়িতে একা পেয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধ র্ষ ণে র অ ভি যো গ

rising sylhet
rising sylhet
September 19, 2026 5:15 pm
Link Copied!

ads

বাড়িতে একা পেয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৮ বছর বয়সী এক প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

 

 

 

 

 

রাতেই অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্কুলে আসা-যাওয়ার পথে ছাত্রীটিকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন সময় প্রলোভন ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন অভিযুক্ত ব্যক্তি।

ads

 

 

 

 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে একা ছিল ওই ছাত্রী। তখন তার মা নানার বাড়িতে অবস্থান করছিলেন। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে ছাত্রীকে ধর্ষণ করেন এবং ঘটনা কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দেন। পরে ভুক্তভোগী ছাত্রী বিষয়টি তার মা–বাবাকে জানালে পরিবারের সদস্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে থানায় লিখিত অভিযোগ দেন।

 

 

 

 

 

 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ ও ভুক্তভোগী শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোসহ আইনি প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।