ঢাকাশুক্রবার , ৬ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির রোডমার্চে বাবা, ছবি দেখে ছাত্রলীগ নেতার বি ষ পা ন

rising sylhet
rising sylhet
অক্টোবর ৬, ২০২৩ ১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- বিএনপির রোডমার্চে বাবা অংশ নিয়েছিলেন। এ ঘটনার দৃশ থেকে ছাত্রলীগের এক নেতা বিষপানের চেষ্টা করেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এ ঘটনা ঘটে। ওই ছাত্রলীগ নেতার নাম নীরব ইমন (২২)। ইমন পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালক রছেন। তার বাবা মোহাম্মদ জহির (৪৫) পোমরা ইউনিয়ন যুবদলের সহসভাপতির দায়িত্বে আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে রোডমার্চ উপলক্ষে বিএনপির নেতারা জড়ো হন। এ খবরে শান্তিপূর্ণ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ইমনও ছিল। এ সময় চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত বিএনপির রোডমার্চ কর্মসূচিতে তার বাবার অংশ নেওয়ার একটি ছবি দেখতে পেয়ে তাকে ফেসবুক ম্যাসাঞ্জারে লাল চিহ্ন দিয়ে পাঠান তার সহকর্মী অন্য এক ছাত্রলীগ নেতা। ছাত্রলীগ নেতা নীরব ইমন বাবার ছবিটি দেখে ক্ষুব্ধ হয়ে বাড়িতে ছুটে যান এবং এই নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে রাগারাগি করেন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বিষপান করে সে। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক জয় দিপ নন্দী বলেন, নীরব ইমন নামে একজনকে বিষপান করা অবস্থায় আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়।

এ বিষয়ে ইমনের বাবা বলেন, শহরে থাকায় ঘরে কী হয়েছে আমি জানি না। তবে আমি বিএনপির প্রোগ্রামে এসেছি শুনে ইমন বিষপান করেছে বলে জেনেছি।

পোমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মহিউদ্দিন বলেন, ইমনের বাবা আমার ফুফাতো ভাই। সে বিএনপির রাজনীতিতে জড়িত থাকায় তার ছেলে তাকে রাজনীতি থেকে বিরত থাকতে বলত। এরপরও তার বাবা বিএনপির রোডমার্চ কর্মসূচিতে যাওয়ায় ক্ষোভে ইমন এই ঘটনা ঘটিয়েছে বলে জেনেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।