ঢাকাসোমবার , ২ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিপুল পরিমাণ মাদকসহ র‍্যাবের খাঁচায় দুই

rising sylhet
rising sylhet
অক্টোবর ২, ২০২৩ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। রোববার ( ১ অক্টোবর) সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদক জব্দের পাশাপাশি মাদক কারবারীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন গোপালগঞ্জ সদরের পুকুরিয়া এলাকার মো. আবু শেখের ছেলে মো. সুলতান শেখ (৩০) ও মৌলভীবাজার সদরের জগন্নাথপুর এলাকার মৃত নূর মিয়ার ছেলে মো. আল আমীন মিয়া (৪৬)।

র‌্যাবের গণমাধ্যম শাখা জানায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ সদর থানার নীলপুরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুলতান শেখকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে মোট ৪০২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে।

অপর এক অভিযান চালিয়ে ব্রাম্মনবাড়িয়া জেলার বিজয়নগর থানা এলাকা থেকে ৬৮ কেজি গাঁজাসহ মো. আল-আমীনকে গ্রেফতার করা হয়। তাদের দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।