ঢাকাFriday , 27 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

 মুক্তির কোনো উপায় নেই

rising sylhet
rising sylhet
November 27, 2026 4:53 pm
Link Copied!

ads

 মুক্তির কোনো উপায় নেই। এ নিয়ে দিনে দিনে হতাশা ছড়িয়ে পড়ছে শহর নগর থেকে গ্রাম-গঞ্জেও।সিলেট মহানগরীর ইলেক্ট্রিসাপ্লাই এলাকার একটি কমিউনিটি সেন্টার। সারাবছর বিয়ের অনুষ্ঠানাদি লেগেই থাকে।

 

 

 

তবে শুক্রবার এলেই সেন্টার কর্তৃপক্ষের সাথে সাথে গোটা এলাকাবাসীর মধ্যে কিছুটা চাপা উত্তেজনা বিরাজ করতে শুরু করে। কেউ কেউ হয়ে উঠেন কৌতুহলী। আর তা হিজড়াদের নিয়ে। তারা কখন এসে কি আচরণ করে, এ নিয়ে প্রচন্ড দ্বিধাদ্বন্দ্ব আর আতঙ্ক নিয়েই সময় কাটে কনেপক্ষ, বরপক্ষ এমনকি সেন্টারপক্ষেরও।সিলেটে বিয়ের অনুষ্ঠানে হিজড়াদের হানা দেওয়া নতুন কিছু নয়। অনেক পুরানো এবং দিনে দিনে তাদের উৎপাত বাড়ছেতো বাড়ছেই।

 

 

 

 

 

তারা ৫ থেকে ১০ জন একত্রিত হয়ে বিয়ের সেন্টারগুলো বা বরযাত্রীদের গাড়ির গতিরোধ করে মোটা অঙ্কের অর্থ আদায়ে এমনসব আচরণ করে যা খুবই বিব্রতকর। যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে নিজেদের বাজেট কর্তন করে হলেও ৫ হাজার থেকে ২০/২৫ হাজার টাকা পর্যন্ত তাদের হাতে তুলে দিতে বাধ্য হন বর বা কনেপক্ষ।শুধু কমিউিনিটি সেন্টারই নয়, নগরীর বাইরেও সিলেট-ঢাকা মহাসড়ক, সিলেট-সুনামগঞ্জ সড়ক, সিলেট-জৈন্তাপুর সড়ক, সিলেট-কোম্পানীগঞ্জ, সিলেট- জৈন্তাপুর বা সিলেট-গোয়াইনঘাট সড়কসহ বিভিন্ন সড়কে তারা ওঁৎ পেতে বসে থাকে।

 

 

 

 

এরপর বরযাত্রীর গাড়িবহর দেখলেই তারা নেমে পড়ে রাস্তায়। তারপর যা করে তা আসলে বর্ণনাযোগ্য নয়। এমনিক, কখনো কখনো অর্থ আদায়ে তারা শিশু বয়স্ক ও নারীদের সামনেই তালি বাজাতে বাজাতে গায়ের বসন খুলতে শুরু করে। মোটামুটি তাদের কারণে, বিয়ের মতো একটি শুভকাজ বিষাদে পরিণত হয়।কেবল রাস্তা বা কমিউনিটি সেন্টারই নয়, বর বা কনের বাড়িতেও হানা দিচ্ছে হিজড়ারা। বিয়ের আগের দিন বা পরের দিন, এমনকি কখনো কখনো বিয়ের রাতেই তারা হানা দিচ্ছে বাসা বাড়িতে। অতিথিদের সামনেই অর্থ আদায়ে অশ্লীল অঙ্গভঙ্গি থেকে শুরু করে বসন খসানো পর্যন্ত কাজ করছে নির্দ্ধিধায়।এতো গেল বিয়ে উপলক্ষ্যে হিজড়াদের উৎপাতের খবর। রাস্তার ফল বিক্রেতা থেকে শুরু করে দোকানে দোকানে তারা দলবেঁধে হানা দিয়ে ‘ছল্লা’ তুলে। মানে, পেঁয়াজ মরিচ রসুন থেকে শুরু করে মাছ-মাংসের দোকানে গিয়ে এসব পণ্য তুলে নেয়, কখনো নিজ হাতে কখনোবা মালিকপক্ষই তুলে দিতে বাধ্য হন। তুলে নগদ টাকাও। সিলেটে হিজড়াদের এই উৎপাত বন্ধের কোনো উপায় না দেখে অসহায় বোধ করছেন সাধারণ মানুষ।

ads

 

 

 

 

নগরীর ইলেক্ট্রি সাপ্লাই এলাকার এক অভিভাবকের আক্ষেপ, কি একটা অবস্থা খউকা ছাইন? আমরা করতাম কিতা, জাইতামউবা কই? হাজার ৫০০ টেকায় অয়না। ২ আজাার থাকি ৫ আজারও দাবি করইন। লজ্জায় আর ঘৃণায় মুখ লুকানিরও জাগা পাইছিনা ভাই।আম্বরখানা এলাকার তরকারি ব্যবসায়ী হাফিজুল (৬১) জানান, তারার বাপর সম্পদ লইয়া বইছি আমরা। কোনো মাত নাই কথা নাই, আইয়াউ লইয়া যায়গি। মাজে মাজে দুঃখে জানে কয় মাথা ফাটাইলিতাম।সিলেটে হিজড়াদের প্রকৃত সংখ্যা সম্পর্কে সঠিক কোনো তথ্য নেই। তবে তাদের কয়েকজনের সঙ্গে আলাপকালে ধারণা পাওয়া যায়, সিলেট জেলা ২৮০ থেকে ৩০০ এবং সিলেট বিভাগে ৮৪০ থেকে ৯০০ জনের মতো হিজড়া রয়েছে।এখানে আবার আরও নানান কথা প্রচলিত আছে। এই হিজড়াদের মধ্যে আবার প্রকৃত হিজড়ার সংখ্যা নেহায়েতই অল্প।

 

 

 

এদের মধ্যে অনেকেই আছে, নানান কারণে অস্ত্রোপচারের মাধ্যমে অনেকেই হিজড়ায় রূপান্তর হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক হিজড়াদের গুরুমা দাবিদার একজন জানান, সিলেটে একাধিক গুরুমা প্রায় আড়াইশ’ থেকে তিনশ’ হিজড়া নিয়ন্ত্রণ করছে। বিয়ের আসর আর মার্কেটে মার্কেটে চাঁদাবাজীর মাধ্যমেই তাদের জীবন চলছে। অনেক হিজড়া আবার পকেটমার, চুরি ছিনতাই এবং যৌণ ব্যবসার সঙ্গেও জড়িত।

 

 

 

 

হিজড়াদের নিয়ে কাজ করার কিছু এনজিওর বিরুদ্ধে ক্ষোভ ঝেড়ে তিনি জানান, ওরা হিজড়াদের জন্য কাজ করার দাবি করে। কিন্তু খেয়ে পরে সম্মানজনক জীবনযাপনের সক্ষমতা অর্জনের কোনো উদ্যোগ নেয়না। তাই দিন দিন ঘরহীন হিজড়ার সংখ্যা বাড়ছে আর তাদের সঙ্গে পাল্লা দিয়েই বাজড়ে চাঁদাবাজিসহ আরও নানান অপরাধ।তার দাবি, হিজড়াদের সমস্যাগুলো বুঝতে হবে। তারপর সামাজিক ও আর্থিক পূণর্বাসনের উদ্যোগ বাস্তবায়ন করলেই এ সমস্যার সমাধান হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।