ঢাকাশনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মেসি ঠিক করে ফেলেছেন নতুন ঠিকানা

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ads

মেসি ঠিক করে ফেলেছেন নতুন ঠিকানা। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি গত জুলাইয়ে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন । ক্লাবটির সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন । মার্কিন ম্যাগাজিন ফোর্বসের খবর, নির্দিষ্ট সময় পর ইন্টার মায়ামি ছেড়ে দেয়ার পরিকল্পনা করেছেন মেসি। নিজের পরবর্তী গন্তব্যও ঠিক করে ফেলেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

২০০০ সালে আর্জেন্টাইন ক্লাবটি থেকেই মেসিকে বাগিয়ে নিয়ে গিয়েছিল বার্সেলোনা। গত ১৫ই জুলাই মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। ‘হেরন’দের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ আর্জেন্টাইন সুপারস্টার। তাছাড়া মেয়াদ শেষে চুক্তি নবায়ন করারও সুযোগ থাকছে। ফোর্বস জানিয়েছে, ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে তা নবায়ন করতে চান না মেসি। এরপর বিশ্বকাপজয়ী তারকা যোগ দিতে চান নিজের পুরনো ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে।

ইন্টার মায়ামির জার্সিতে ইতোমধ্যে ১২ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। এতে ১১ গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।সতীর্থদের দিয়ে করান ৫টি গোল। ইন্টার মায়ামিকে তাদের ইতিহাসের প্রথম শিরোপা লীগস কাপও জেতান মেসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।