ঢাকামঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে শ্রমিকের মৃ ত্যু

rising sylhet
rising sylhet
অক্টোবর ৩, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- মৌলভীবাজারের কুলাউড়ায় নির্মাণাধীন ৪তলা একটি ভবন থেকে ইট পড়ে মনাফ মিয়া (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি এ নির্মাণাধীন  ভবনে কাজ করছিলেন।

সোমবার (২ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজারে এ ঘটনা ঘটে। নিহত মনাফ বরমচাল ইউনিয়নের চকেরগ্রামের আব্দুস সোবহানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নিহত মনাফের ভাগনা মামুন জানান, চৌধুরী বাজার এলাকায় টিপু মিয়ার নির্মাণাধীন ৪তলা ভবনের নিচে কাজ করছিলেন তার মামা মনাফ মিয়া। হঠাৎ উপর থেকে তার মাথায় ইট পড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, নিহত মনাফের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।