ঢাকারবিবার , ১ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যত শিগগিরই তারা ক্ষমতা থেকে বিদায় নেবে তত দেশের মঙ্গল-মঈন খান

rising sylhet
rising sylhet
অক্টোবর ১, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

ads

যত শিগগিরই তারা ক্ষমতা থেকে বিদায় নেবে তত দেশের মঙ্গল-মঈন খান

রোববার সকালে ময়মনসিংহের বগার বাজারে রোডমার্চপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন,সরকারের পদত্যাগ ছাড়া জনগণ রাজপথ ছাড়বে না

বিগত এক বছর যাবত আপনারা দেখেছেন যে, আমরা কোটি কোটি মানুষকে সম্পৃক্ত করে রাজপথে সমাবেশ করেছি, মিছিল করেছি, মিটিং করেছি এবং এই সরকারের প্রতি বাংলাদেশের মানুষ অনাস্থা দিয়েছে। কাজেই এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। যত শিগগিরই তারা ক্ষমতা থেকে বিদায় নেবে তত দেশের মঙ্গল হবে।

মঈন খান বলেন, আজকে আমরা রাজপথে নেমেছি। আপনারা এই প্রত্যয় নিন, যতক্ষণ পর্যন্ত না আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না এবং পাশাপাশি যতক্ষণ পর্যন্ত না এই জনপ্রতিনিধিবিহীন সরকার দিনের ভোট রাতে করে ক্ষমতায় অধিষ্ঠিত আছে, সেই সরকার যতক্ষণ না পদত্যাগপত্র জমা না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না।

বিশেষ অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী দিনে আন্দোলন আরও জোরদার হবে। কারণ মানুষ বাঁচতে চায়, এদেশের গরীব মানুষের আর বাঁচার উপায় নাই। জিনিসপত্রের দাম যে হারে বাড়তেছে মানুষ জীবন বাঁচাতে পারবে না। কাজেই যদি বাঁচতে চান, যদি সন্মানের সঙ্গে বাঁচতে চান, হালাল উপার্জন করে বাঁচতে চান, যদি মর্যাদার সাথে জীবনযাপন করতে চান, নিজের ভোট নিজে দিতে চান তাহলে এই সরকারের পতন ঘটাতে হবে, নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। আগামী দিনে এই লড়াই হবে, এই লড়াইয়ে আমাদের জিততে হবে।”

সরকার পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নতুন নির্বাচন কমিশন গঠন ও খালেদা জিয়ার মুক্তির ‘এক দফা’র দাবিতে এই রোডমার্চ হয়। সকাল সাড়ে ১১ টায় ময়মনসিংহের ত্রিশালের বগার বাজার এই রোডমার্চ শুরু হয়।

এটি ১১৪ কিলোমিটার পথ অতিক্রম করে কিশোরগঞ্জ গিয়ে শেষ হবে।
গত ২১ সেপ্টেম্বর বিএনপি সিলেট বিভাগ, ২৩ মার্চ বরিশাল বিভাগ, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগের রোডমার্চ হয়। এটি বিএনপির চতুর্থ রোডমার্চ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।