ঢাকাশনিবার , ৭ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যুবদল নেতার সোহানের ভাইয়ের মৃত্যুতে জেলা ও মহানগর শাখার শোক

rising sylhet
rising sylhet
অক্টোবর ৭, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ সোনা মিয়া সোহানের মেজো ভাই মোঃ চান মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এক শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল নেতা সোনা মিয়ার মেজো ভাই মরহুম চান মিয়া তার আত্মীয় স্বজন, এলাকাবাসীর কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি সদা মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে আমরা জাতীয়তাবাদী পরিবারের একজন শুভাকাঙ্খীকে হারালাম। আল্লাহ পাক- মরহুম চান মিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।