ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাস্তায় পাওয়া গেছে অজ্ঞাত ব্যক্তির লাশ

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট মহানগরের রংমহল টাওয়ারের পাশে রাস্তায় পাওয়া গেছে অজ্ঞাত ব্যক্তির লাশ । বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, লাশটি ৬০-৬৫ বছর বয়েসি একজন পুুরুষের। মরদেহ একটি মশারি দিয়ে ঢাকা।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, মারা যাওয়া লোকটি কয়েকদিন ধরে রংমহল টাওয়ারের আশপাশে ফুটপাতে অথবা রাস্তায় রাত কাটায়। দেখতে মনে হয়েছে মানসিক ভারসাম্যহীন। আজ (বৃহস্পতিবার) বেলা ২টার দিকে রাস্তার পাশে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন- খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।