ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রেললাইনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন অত:পর

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

ads

রেললাইনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন অত:পর।

প্রত্যক্ষদর্শীরা জানান, খিলগাঁওয়ের গুলবাগ খিদমাহ হাসপাতালের বিপরীত পাশে রেললাইনে দাঁড়িয়ে আবির হোসেন ব্যাপারী (৪৫) মোবাইলে কথা বলছিলেন।কথা বলার সময় চলে আসে ট্রেন, ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন তিনি ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই হৃদয় হোসেন জানান, তাদের বাবার নাম চান মিয়া বেপারী। পরিবার নিয়ে খিলগাঁও সি ব্লক শাহী মসজিদ সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকেন তিনি। অ্যাম্বুলেন্স ব্যবসা রয়েছে তার। তবে বাসা থেকে কেন রেললাইনে গিয়েছিলেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্বজনরা।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. রাব্বি হোসেন জানান, খিদমাহ হাসপাতালের বিপরীত পাশে রেললাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন ওই ব্যক্তি। এ সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া বিমানবন্দরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে তার মুখমণ্ডল থেঁতলে যায়। দেখতে পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।